ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা
×

প্রতীকী ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১২:১৭ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১২:২১

সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এতে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।  

শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই ধনতোষ চাকমা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ সলিমপুর ডিসি পার্কের সামনে বন্দরগামী পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের লোকজন ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জনসাধারণের ক্ষতিসাধনের লক্ষ্যে জনমনে ভয়ভীতি সৃষ্টি এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে সৈয়দ আশরাফ, সাইফুউদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

মামলায় অন্য অভিযুক্তরা হলেন—মো. হামিদ, মো. সোহেল, মো. হাসান, মো. রাফি, মো. রাসেল, মো. তৌহিদুল ইসলাম, মো. এরশাদ, ফারুক ওরফে কাঁচি ফারুক, মো. সোহেল মেম্বার, শহিদুল ইসলাম, কাজী বাবুল খান, কাজী মো. রকি, জহির উদ্দিন, শাখাওয়াত হোসেন সাগর, মো. শাওন, মো. টিটু, মো. দিপু, সালাউদ্দিন, আজম, মুন্না, রবিউল হোসেন ওরফে শাকিল, মো. সাদ্দাম, আমজাদ হোসেন, আজাদ, বাবলু হোসেন, হাবিবুর রহমান তুষার, আবির হোসেন জেকি, আব্দুল আলীম, ইরান, রিমন, আশরাফ, সাইদুল ইসলাম ওরফে ইসলাম, দিদারুল আলম মেম্বার ও মো. হাসান।

সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুন

×