ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় আহত নান্নু মারা গেলেন

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় আহত নান্নু মারা গেলেন
×

নান্নু মিয়া

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ২২:৫২

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নান্নু মিয়া (৬৫) নামে এক মুদি দোকানি মারা গেছেন। সোমবার সকাল ১১ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নান্নু মিয়া আলফাডাঙ্গা উপজেলার মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওহাব মিয়া মাস্টারের ছেলে। পারিবারিক জীবনে তিনি তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। নান্নু মিয়া উপজেলার বুড়াইচ নতুন বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নান্নু মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বুড়াইচ নতুন বাজার এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার পর মোটরসাইকেলটি তাকে প্রায় ২০ হাত দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি চালাচ্ছিল খালিদ শেখ নামে এক যুবক। তার পিতার নাম আবুল শেখ। মোটরসাইকেলে আরও দুইজন আরোহী ছিলেন বলেও জানা গেছে।

এদিকে, তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি ইকবাল হোসেনের মামা হওয়ায় সাংবাদিক মহলেও শোকের ছায়া বিরাজ করছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

×