ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব, বাতিল

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব, বাতিল
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২০:২২ | আপডেট: ২৬ মে ২০২৬ | ২০:২৩

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। মঙ্গলবার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করতে পারেনি। 

বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-১০৫ বাতিল করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।’

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মদিনা-চট্টগ্রাম ফ্লাইট বিজি-১৩৮ খারাপ আবহাওয়ার কারণে সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে দুপুর ২টা ১ মিনিটে সেটি চট্টগ্রামে ফিরে আসে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট বিএস-৩৪২ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ছেড়ে যায়।

অন্যদিকে ফ্লাইদুবাই চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট এফডিবি-৫৬৪ প্রায় তিন ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর ত্যাগ করে।

আরও পড়ুন

×