ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মঠবাড়িয়ায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

মঠবাড়িয়ায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
×

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৩:৪৪ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৯:৩১

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে একই ইউনিয়নের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে আরও এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ও নিখোঁজ হওয়া তিন ব্যক্তিই উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি মরদেহ করেছে। নিহত ব্যক্তিরা হলেন- আবদুর রশিদ বেপারী (৪৮) এবং সাগর হাওলাদার (২৮)।

ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নেহালিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন একটি মক্তবের বারান্দা থেকে কৃষক আবদুর রশিদ বেপারীর  মরদেহ উদ্ধার করা হয়েছে।

রশিদের স্ত্রী পারভীন আক্তার (৩৫) জানান, তাঁর স্বামী আবদুর রশিদ গতকাল রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। রোববার সকালে ওই মক্তবের শিক্ষক ভোর ৫টার দিকে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

অপরদিকে, একই গ্রামে নিহত রশিদের বাড়ির দেড় কিলোমিটার দূরে সাগর হাওলাদারের (২৮) মরদেহ পাওয়া যায়। তিনি পেশায় একজন মোটরসাইকেলচালক ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির পেছনে লাশ ফেলে রেখে যায়।

নিহত সাগরের মেজ ভাই রাজু (২৫) জানান, রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সাগরের বাড়ির সামনে এসে ডাক দেয়, ‘বাড়িতে কেউ আছেন?’ ডাক শুনে ছোট ভাইকে সাথে নিয়ে তিনি ঘরের বাইরে বের হন। বাইরে কাউকে না পেলেও খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা ঘরের পেছনে সাগরের মরদেহ পড়ে থাকতে দেখেন।

অন্যদিকে, নিহত রশিদের বাড়ির ৫০০ গজ দূরে ওই এলাকা থেকে ইউসুফ প্যাদা (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

ইউসুফের স্ত্রী আমিনা বেগম (৩৪) জানান, গতকাল বিকেল ৪টার দিকে স্ত্রীর বাবার বাড়ি সোনাখালীতে থাকাকালে মোবাইলে ইউসুফের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ রয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, ‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। একই সাথে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধার এবং এই জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম তদন্তকাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মে দুপুরে উপজেলার ফুলঝুড়ি গ্রামে ইউসুফ শরীফ ও টিকিকাটা গ্রামের আবদুল কাইয়ুম নামের দুই যুবক খুন হয়েছেন।

আরও পড়ুন

×