কালিগঙ্গার পাড়ে খেজুর গাছের চারা রোপণ
বিশ্ব পরিবেশ দিবসে মানিকগঞ্জের কালিগঙ্গা নদীর পাড়ে খেজুর গাছের চারা রোপণ সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৭:৩০
| প্রিন্ট সংস্করণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদীর পাড়ে বার্থা-কেওয়ারজানি সড়কের পাশে ৩০০টি খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল শুক্রবার এ কর্মসূচির আয়োজন করে বার্থা নারী সংগঠন।
গতকাল সকালে কালিগঙ্গা নদীর পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বেতিলা-মিতরা ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন মানিকগঞ্জ সদর উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি আসমা আক্তার, বার্থা নারী সংগঠনের সভাপতি সেবিকা মণ্ডল, বেতিলা-মিতরা গ্রিন কোয়ালিশনের সাধারণ সম্পাদক মনিরুল হক মন্টু, সদস্য মনিরুজ্জামান রনি, হামিদা আক্তার, পুটাইল ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি আবুল বাশার আব্বাসী, কৃষক গবেষক ইউসুফ আলী ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।
- বিষয় :
- গাছ
