ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

খেলতে খেলতে ট্রেনের লাইনে, প্রাণ গেল ৫ বছরের ছাবিহার

খেলতে খেলতে ট্রেনের লাইনে, প্রাণ গেল ৫ বছরের ছাবিহার
×

ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৭:০৭ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১৭:১১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাবিহা খানম ওই গ্রামের শিপন ফকিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলার একপর্যায়ে ছাবিহা রেললাইনের কাছে চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন

×