মেহেরপুর সীমান্তে থাকা ৬ জনকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ
বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১১:৪৭
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী ও শিশুসহ ৬ জনকে পুশইন-এর চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসী। পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ফেরত নিয়ে যায় বলে দাবি করেছে বিজিবি।
ঘটনাটি ঘটে শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায়।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা থেকে বিএসএফ নারী-শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ছিল বলে দাবি করা হয়।
তিনি আরও জানান, বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে রবিবার রাত আনুমানিক ৩টার দিকে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বলে দাবি করেছে বিজিবি।
