বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১২:১৬ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১২:১৬
বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
