ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘরে নিয়ে গেলেন হাসনাত

দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘরে নিয়ে গেলেন হাসনাত
×

ছবি : সংগৃহীত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০১:৪৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার দিনব্যাপী এ সফরে শিক্ষার্থীরা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

সফরের অংশ হিসেবে তারা জাতীয় সংসদ ভবন, সংসদ অধিবেশন ও সংসদ পাঠাগার পরিদর্শন করেন। এছাড়া বাংলাদেশ সামরিক জাদুঘর ও নভোথিয়েটার ঘুরে দেখেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন এবং বিভিন্ন স্থাপনা সম্পর্কে তথ্য তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিতে এবং পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

সফরে অংশ নেওয়া শিক্ষার্থী সৈয়দ রিজওয়ান হাসান ও তানিয়া আক্তার বলেন, জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতা তাদের জন্য নতুন ছিল।

দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার এবং দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান শিক্ষা সফরটিকে শিক্ষার্থীদের জন্য উপকারী উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ, দেশপ্রেম এবং দেশ গঠনে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×