বাউফলে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৪:১৬
পটুয়াখালীর বাউফলে পুকুরে গোসল করতে নেমে জিহাদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াসের ছেলে। সে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে উপজেলা ভূমি অফিসসংলগ্ন বড় পুকুরে গোসল করতে নামে জিহাদ। একপর্যায়ে তারা পাকা ঘাটের নিচ দিয়ে ডুবসাঁতার দিতে থাকে। কিছুক্ষণ পর অন্য বন্ধুরা পানির ওপর উঠে এলেও জিহাদকে দেখা যায়নি। পরে তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করলে ঘাটের নিচে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
