ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আশুলিয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আশুলিয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
×

প্রতীকী ছবি

‎নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১৬:৫৪

ঢাকার সাভারের আশুলিয়ায় ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ফার্মেসি ব্যবসায়ী সিয়ামকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ‎

বুধবার বিকেলের এ ধর্ষণের এ ঘটনা ঘটে। রাতেই আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।  

পুলিশ ও ‎স্থানীয়রা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কিশোরী পেটের ব্যথার ওষুধ কেনার জন্য ওই ফার্মেসিতে গেলে ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে বের করে দেন। ভুক্তভোগী শিশুটি ধর্ষণের বিষয়টি জানালে এলাকাবাসীরা অভিযুক্ত সিয়ামকে আটক করে গণধোলাই দেয়। একপর্যায়ে এলাকাবাসী বিষয়টি পুলিশকে ফোন করে জানায়। আশুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক সিয়ামকে আটক করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত সিয়ামকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

আরও পড়ুন

×