ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 
×

নিহত সাকিব। ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৬:৩৬ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ১৬:৪৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শহরের মাগুরা গ্রামে একটি মোটরসাইকেলের তত্ত্বাবধান কার কাছে থাকবে, এ নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)।

বুধবার রাত সাড়ে ১২টার সময় ওই গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব দুই সহোদর ভাই। তারা ওই গ্রামের এরশাদুল হকের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে একটি মোটরসাইকেল কার তত্ত্বাবধানে থাকবে, এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে একপর্যায়ে ছোট ভাই রাকিব উত্তেজিত হয়ে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের লোকজন প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘটনা তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পরে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করায় সাকিবের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তে পুলিশ কাজ করছে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ বগুড়া হাসপাতালে ছিল।

আরও পড়ুন

×