ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সাতক্ষীরায় অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

সাতক্ষীরায় অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ
×

ম্যাপ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৬:৪৮

সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৈকারী এলাকার এক যুবক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ভুক্তভোগীর পরিবারের লোকজন রিফাতের বাবা কালু ও মা সালেহা বেগমকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কোচিংয়ে যাওয়ার পথে অভিযুক্ত যুবক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান বলে পরিবারের দাবি। এ ঘটনায় অভিযুক্তের বাবা-মাও সহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ছাত্রীর মা বলেন, বিকেলে মেয়ে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়ের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা সন্তোষজনক জবাব না দেওয়ায় থানায় অভিযোগ করা হয়।  

তিনি অভিযোগ করেন, তার মেয়েকে কোনো গোপন স্থানে আটকে রাখা হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিক্টিমকে উদ্ধারের জন্য পুলিশের সর্বোচ্চ চেষ্টা চলছে। 

আরও পড়ুন

×