ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতার মৃত্যু

ছুরিকাঘাতে ছাত্রশিবির নেতার মৃত্যু
×

সাইফুল্লাহ বারী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৯:২৬ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৯:২৭

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল্লাহ উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
 
স্থানীয়দের বরাত দিয়ে সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় বাসিন্দা আশরাফ, মুকুল, পলাশ ও রবিউল শিবির নেতা সাইফুল্লাহকে মারধর করেন। এ তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত সাইফুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। যুবদল নেতা মুকুলকে দল থেকে বহিষ্কার করা হবে।’ 

গাইবান্ধা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, ‘সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

আরও পড়ুন

×