ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

অস্ত্র সন্দেহে পুলিশের অভিযান, যাচাই শেষে মিলল ‘রিভলবার লাইটার’

অস্ত্র সন্দেহে পুলিশের অভিযান, যাচাই শেষে মিলল ‘রিভলবার লাইটার’
×

উদ্ধারকৃত 'রিভলবার লাইটার'

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২২:৪৬

চট্টগ্রামের কর্ণফুলীতে বিদেশি পিস্তল কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার তরুণকে আটক করেছে পুলিশ। তবে পরে যাচাই-বাছাই করে দেখা যায়, উদ্ধার হওয়া বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়, এটি একটি ‘রিভলবার লাইটার’। রোববার বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অস্ত্র বিক্রির তথ্য পেয়ে তারা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চার তরুণকে আটক করা হয়।

আটকরা হলেন— চরলক্ষ্যা ইউনিয়নের আকিব হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. ইকরাম হোসেন এবং রুবেল হোসেন ওরফে হৃদয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, প্রথমে বস্তুটিকে আসল আগ্নেয়াস্ত্র বলে মনে হয়েছিল। পরে বিস্তারিত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এটি একটি রিভলবার আকৃতির লাইটার। তবে আটক চারজনকে আদালতে পাঠানো হবে। তাদের কাছে রিভলবার আকৃতির লাইটারটি কীভাবে এলো এবং এর ব্যবহার বা উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করা হবে। প্রয়োজনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।

আরও পড়ুন

×