ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৬:৪৭

বগুড়ার সারিয়াকান্দিতে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে তুষার মিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তুষার উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে তুষারের বাড়ির লোকজন তাদের জমিতে কাজ করতে গিয়েছিল। তুষার তার বাড়ির পাশের একটি পুকুরের ধারে একা ফুটবল খেলছিল। একসময় তার ফুটবল পুকুরের পানিতে পড়ে যায়। তুষার ফুটবল পানি থেকে তোলার জন্য পুকুরে নামে। একসময় সে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর সে পানিতে ভেসে ওঠে।

বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা পুকুর থেকে তুষারকে তুলে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তুষারের মা দিপালি বেগম বলেন, আমার ছেলেকে বাড়িতে রেখে আমি আমাদের মাঠের জমিতে কাজ করতে গিয়েছিলাম। লোকজনের চিৎকার শুনে বাড়িতে এসে দেখি আমার ছেলে পানিতে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে।

আরও পড়ুন

×