বিএসবিআরএ’র সভাপতি হলেন মোহসিন চৌধুরী
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২২:৪৬ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ২২:৪৭
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন শনিবার চট্টগ্রাম র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পিএইচপি স্ক্র্যাপার্স লিমিটেডের মো. মোহসিন চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন খাজা আজমীর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. সেলিম উদ্দিন।
অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফোর স্টার শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মো. নূর উদ্দিন এবং চট্টগ্রাম শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজের গাজী মোকাররম আলী চৌধুরী। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক (প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ লিমিটেড), মো. তাসলিম উদ্দিন (কেআর শিপ রিসাইকেলিং ইয়ার্ড), এস এম নূরুন নবী (বিওবি রিসাইকেলার্স), মো. ফেরদৌস ওয়াহিদ (মেসার্স ফেরদৌস স্টিল শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ), উবাইদা আসাদী (প্রগ্রেসিভ শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ), হোসাইনুল আরেফিন (জনতা স্টিল লিমিটেড) এবং এ কে এম সাইফ উল্লাহ সায়েক (মাস্টার স্টিল অ্যান্ড অক্সিজেন লিমিটেড)।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোট দেন।
বিকেল ৩টায় নির্বাচনী ফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচনী বোর্ড ২০২৬-এর চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. রাসেল প্রদানিয়া ও আশরাফ মাহমুদ স্বাক্ষর। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দীন চৌধুরী বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- বিষয় :
- সীতাকুণ্ড
