নন্দীগ্রামে কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে চালক নিহত
ছবি- সমকাল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৪:১৮
বগুড়ার নন্দীগ্রামে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাম স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক ছিলেন। তিনি রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার রুকু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক আব্দুস সালাম নিহত হয়। সংঘর্ষের পর কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত