ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পাঁচ দফা দাবিতে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
×

মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৫:০৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, প্রশ্নপত্রের কঠিনতা কমানো, উত্তরপত্র মানবিকভাবে মূল্যায়ন, কঠিন বিষয়ে ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা, চলমান বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

সমাবেশে বক্তারা বলেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বর্তমান পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে তারা অভিযোগ করেন। একই সঙ্গে চলমান বন্যা পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে কিছু সময়ের জন্য প্রেসক্লাবসংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।

কর্মসূচি থেকে আগামী বুধবার দুপুর ১টায় একই স্থানে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

×