ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশাচালক নিহত

কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
×

প্রতীকি ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১১:২০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের চাপায় সেলিম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে পাকুন্দিয়া পৌর এলাকার বরাটিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল অনন্যা পরিবহনের একটি বাস। বরাটিয়া বাজার এলাকায় বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক সেলিম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার এসএসআই শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত অটোরিকশাচালকের নাম সেলিম জানা গেলেও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। আহত তিনজনের পরিচয়ও জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×