সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮
সীতাকুণ্ডে অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের কার্যালয়। ছবি-ভিডিও থেকে নেওয়া
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১৪:৪৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের একটি ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় নিহত বেড়ে ৮ জন হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইয়ার্ডের প্রজেক্ট কর্মকর্তা মো. শাহিন ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, আজ শুক্রবার তাই ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ৯টা সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ থেকে এ বিষক্রিয়া হয়।
সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।