ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার পেল ৪৮ লাখ টাকা

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবার পেল ৪৮ লাখ টাকা
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২০:৫২

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার পরিবারপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) সহযোগিতায় এবং রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (রেডি) বাস্তবায়নে ‘কক্সবাজার জেলার বন্যার্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্প’-এর আওতায় এ অর্থ বিতরণ করা হয়।

পালংখালি ইউনিয়নে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, রেডির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, এনআরসির কোঅর্ডিনেটর গোলাম মেহেদী এবং পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। এ সময় রেডির প্রকল্প সমন্বয়কারী মারিয়াম আক্তার শম্পা, প্রকল্প ফোকাল মোস্তাক আহমেদ, প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ও শফিক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগদ অর্থ সহায়তা পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, দুর্যোগের সময়ে এ সহায়তা তাদের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×