ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন মোটামুটি হয়েছে: জামায়াত এমপি রফিকুল

রাষ্ট্রপতি নির্বাচন মোটামুটি হয়েছে: জামায়াত এমপি রফিকুল
×

ছবি: সমকাল

 নাটোর সংবাদদাতা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:০৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ০৯:১৯

| প্রিন্ট সংস্করণ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের সংশয় আছে। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন দুই নম্বরি করেছে। তবে রাষ্ট্রপতি নির্বাচন মোটামুটি হয়েছে।

গতকাল শনিবার নাটোর জেলা পরিষদ অডিটরিয়ামে দলের ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, দেশের ইতিহাসে বিরল ঘটনা, সরকারি দলের একজন এমপি বলেছেন জামায়াতকে আমরা ক্ষমতায় আসতে দেইনি। একজন উপদেষ্টা মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এতে বোঝা যায় এই সরকার আর সেই সরকারের মধ্যে কোনো তফাৎ নেই। 

আরও পড়ুন

×