ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাবার সঙ্গে শত্রুতা, শিশুকে নির্মমভাবে হত্যা প্রতিবেশীর

বাবার সঙ্গে শত্রুতা, শিশুকে নির্মমভাবে হত্যা প্রতিবেশীর
×

নিজস্ব প্রতিবেদক, সাভার  

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:৩৮

| প্রিন্ট সংস্করণ

সাভারের আশুলিয়ায় বাবার সঙ্গে শত্রুতার জেরে ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে মুখের ভেতর চাল ঢুকিয়ে ও স্কচ টেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। গত বুধবার আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। 
গত বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে পুলিশ সাইফুল ইসলামকে  গ্রেপ্তার করে। দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে শেষ দফায় তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। মঙ্গলবার তাঁকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাঁকে কারাগারে পাঠান। 
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিহত শিশুর বাবা শহিদ মিয়ার সঙ্গে আসামি সাইফুল ইসলাম চলাফেরা করতে গিয়ে ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়। সেই আক্রোশ থেকেই নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করেন সাইফুল। 
মামলার তদন্ত কর্মকর্তা রাসেল শেখ বলেন,  তদন্তের সময় আসামির ঘর থেকে স্কচ টেপ, ইলাস্টিক ও চাল উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতের সঙ্গে মিলে যায়।
গত ১৯ আগস্ট আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়ার হারুন অর রশিদের তিনতলা ভবনের ছাদ থেকে বস্তাবন্দি শিশু তাসিনের মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

×