ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর দাবি উপস্থাপন

কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর দাবি উপস্থাপন
×

বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া শিক্ষার্থীদের টাকা ফেরতের আইনি লড়াইয়ে থাকা আইনজীবী সমকাল

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৯:১৮

| প্রিন্ট সংস্করণ

দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে টিউশন ফি পরিশোধের পরও ভিসা না পাওয়া ২৪৩ বাংলাদেশি শিক্ষার্থীর টাকা ফেরতের দাবিতে আইনি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। উচ্চশিক্ষা আর ক্যারিয়ার গড়ার চেষ্টায় যখন তাদের সব হারানোর আতঙ্ক সৃষ্টি হয়; তখন ওই শিক্ষার্থীদের হয়ে আইনি লড়াইয়ে সম্ভাবনার বার্তা দেন সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি আইনজীবী।
শুক্রবার সাইফুল ইসলাম ও স্থানীয় কোরিয়ান এক আইনজীবীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) কার্যক্রমের আওতায় দেউগু রিহ্যাবিলিটেশন কোর্টে শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ-সংক্রান্ত দাবি উপস্থাপন করা হয়েছে। এতে করে আগের ২২৫ জন এবং পরে তাদের সঙ্গে যুক্ত হওয়া ১৮ জন মিলে মোট ২৪৩ জন শিক্ষার্থীর পক্ষ থেকে এই দাবি জমা দেওয়া হয়। এ সময় অনলাইন আবেদনের পাশাপাশি আদালতের নির্দেশনা অনুযায়ী কাগুজে নথিও জমা দেওয়া হয়েছে।

কোরিয়ান ওই প্রতিষ্ঠানে ভর্তি ও টিউশন ফি দেওয়া সত্ত্বেও ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েন ২৪৩ জন শিক্ষার্থী। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়টি দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার মুখে পড়লে অর্থ ফেরতের বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। তবে গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেউলিয়া প্রক্রিয়ার পরিবর্তে আদালতে রিহ্যাবিলিটেশন আবেদন করলে বিষয়টি আদালতের অধীনে চলে যায়।
এর পরিপ্রেক্ষিতে কোরীয় আইনজীবীর পরামর্শ ও ২৭ আগস্ট বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন সাইফুল ইসলাম।
আইনজীবী সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত আদালতে ক্লেইম (দাবি) দাখিল করা হয়েছে। এখন বিচারিক নিয়ম অনুযায়ী কার্যক্রম এগোবে।  শিক্ষার্থীদের অর্থ ফেরতের মূল বিষয়টি।

আরও পড়ুন

×