কিশোরগঞ্জ
জশনে জুলুসে উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ
কিশোরগঞ্জে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২১:৩২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ২১:৩৩
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স্মরণে কিশোরগঞ্জে জসনে জুলুসে উপলক্ষে বিভিন্ন সংগঠন ও দরবার শরীফের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভক্তরা আরবি ও বাংলায় লেখা বিভিন্ন রকম ব্যানার, ফেস্টুন ও পতাকা বহন করেন। কর্মসূচিটি আয়োজন করে জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিম।
আজ শনিবার দুপুরের আগে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে ভক্তরা।
হজরত মোহাম্মদের (সা.) জীবন দর্শন অনুসরণের আহ্বান জানিয়ে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, জশনে জুলুস উদযাপন পরিষদের আহ্বায়ক তরফিয়া দরবার শরীফের পীর সৈয়দ ইয়াছিন, সদস্যসচিব তানভীর আহমেদ আল আমিন, পাটধা দরবারের পীর শফিকুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- কিশোরগঞ্জ