ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চার দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

চার দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
×

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেন সিলেটের দলদলী বা বাগানের শ্রমিকরা। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১২:২৫

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দাবিতে ২ ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সিলেটের বিভিন্ন বাগানের শ্রমিকরা। গতকাল রোববার সিলেট ভ্যালির আওতাধীন আলীবাহার চা বাগান পঞ্চায়েত কমিটির উদ্যোগে ও দলদলি চা বাগানে পৃথক কর্মসূচি পালন করা হয়।

আলীবাহার বাগানে বিক্ষোভকালে বক্তব্য দেন প্রগতি যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ, আলীবাহার পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামাচরণ গোয়ালা, আলীবাহার পূজা কমিটির সভাপতি কৃষ্ণ গোয়ালা, আলীবাহার পঞ্চায়েত কমিটির সহসভাপতি নাজমা বেগম।

দলদলী চা বাগানের শ্রমিকরা একই দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এতে বক্তব্য দেন, বাগান পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, মহিলা পঞ্চায়েত সহসভাপতি শিল্পী আক্তার প্রমুখ। শ্রমিক নেতারা জানান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পরও কোনো ফলাফল আসেনি। ফলে শ্রমিকরা রাজপথে নেমেছে। 

আরও পড়ুন

×