ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম

ব্রিটিশ পাসপোর্টধারীর মরদেহ পড়ে ছিল বাসায়, স্বজনরা প্রবাসে

ব্রিটিশ পাসপোর্টধারীর মরদেহ পড়ে ছিল বাসায়, স্বজনরা প্রবাসে
×

দেলোয়ার হোসেন জাকির

চট্টগ্রাম ব‍্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪৪

চট্টগ্রামের হালিশহরে দেলোয়ার হোসেন জাকির নামে এক ব্রিটিশ পাসপোর্টধারী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার হালিশহরের এ ব্লকের ১০ নম্বর লেনের ‘রওশন মঞ্জিল’ -এর দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

৫৫ বছর বয়সী জাকিরের পরিবারের সদস্যরা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে। তারা চারদিন ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না।

জাকির সন্দ্বীপের অধুনালুপ্ত সন্দ্বীপ টাউন দীঘির পাড়ের অজিউল্যাহ সুকানী প্রকাশের ছেলে। তাঁর পরিবার লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে। তিনি দুই বছর ধরে বাসাটিতে একাই থাকতেন।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, চারদিন ধরে স্বজনরা ফোনে জাকিরের কোনো সাড়া পাচ্ছিলেন না। কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে হালিশহর থানা পুলিশ দরজা ভেঙে খাটের ওপর থেকে জাকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন

×