ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আ.লীগের ৫৮ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আ.লীগের ৫৮ নেতাকর্মী গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৮

কিশোরগঞ্জ জেলায় গত তিন দিনের অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগের দুই দিনেও গ্রেপ্তার করা হয়েছিল ২৯ জনকে। অর্থাৎ, গত তিন দিনের অভিযানে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন- সদর থানার আটজন, পাকুন্দিয়ার পাঁচজন, কটিয়াদীর তিনজন, হোসেনপুরে তিনজন, নিকলীতে দুইজন, করিমগঞ্জে দুইজন, ইটনায় দুইজন, কুলিয়ারচরে একজন, ভৈরবের একজন, বাজিতপুরে একজন ও তাড়াইলের একজন।

আর তিনদিনে গ্রেপ্তারকৃত ৫৮ জনের মধ্যে আছেন- সদর থানায় ১৩ জন, কটিয়াদীতে ১১ জন, পাকুন্দিয়ায় ৮ জন, হোসেনপুরে পাঁচজন, নিকলীতে চারজন, করিমগঞ্জে চারজন, ইটনায় চারজন, ভৈরবে তিনজন, মিঠামইনে দুইজন, কুলিয়ারচরে দুইজন, বাজিতপুরে একজন ও তাড়াইলে একজন। তাদের মধ্যে বড়জোর পৌরসভা ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতা রয়েছেন। তবে কোনো কমিটিতেই পদ নেই, এমন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

×