খাগড়াছড়ি
নিখোঁজের ২০ দিনেও সন্ধান মেলেনি কিশোরী বধূর, পরিবারে উদ্বেগ
হাফসা আক্তার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪৬
খাগড়াছড়ির মাটিরাঙা থানায় নিখোঁজের ২০ তিন পরও সন্ধান মেলেনি কিশোরী নববধূ হাফসা আক্তারের। কি ঘটেছে তার ভাগ্যে; তা নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় কিশোরী নববধূর পরিবারের।
নববধূর স্বামী মেহেরাজ উদ্দিন জানান, গত ২৫ আগস্ট সকালের দিকে হাফসা আক্তার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ২৬ আগস্ট (বুধবার) বিকেলে মাটিরাঙা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
নিখোঁজ হাফসা আক্তার মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল গ্রামের কেফায়েত উল্লাহর মেয়ে। চলতি বছরের ১১ জুন মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর এলাকার বাসিন্দা মেহেরাজ উদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাফসা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। মেহেরাজ উদ্দিন ১০ নম্বর এলাকার মৃত মহিউদ্দিন পাটোয়ারীর ছেলে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, মেয়ের সন্ধানে তার মা থানায় জিডি করেছেন। জিডির প্রেক্ষিতে বিধি মোতাবেক অনুসন্ধান অব্যাহত রয়েছে। সন্ধান পেলে জানানো হবে।
- বিষয় :
- খাগড়াছড়ি