ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় ঘন কুয়াশায় আগাম শীতের আমেজ

তেঁতুলিয়ায় ঘন কুয়াশায় আগাম শীতের আমেজ
×
×

ছবি- সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১২:০২ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১২:০২

রাতের তাপমাত্রা কমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেখা দিয়েছে আগাম শীতের আমেজ। গত তিন দিন ধরে ভোরে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এর সঙ্গে বইছে হালকা ঠান্ডা বাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে আবহাওয়ায় পরিবর্তনের অনুভূতি পাওয়া যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে সকাল ও রাতে ঠান্ডার অনুভূতি আরও বাড়তে পারে।

হালকা ঠান্ডার কারণে স্থানীয়দের সকালে শীতের প্রস্তুতি নিতে দেখা গেছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে উত্তরের সীমান্ত জনপদে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে।

আরও পড়ুন

×