ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মধুপুরে ভূমি দখলমুক্তের দাবিতে আদিবাসীদের মানববন্ধন

মধুপুরে ভূমি দখলমুক্তের দাবিতে আদিবাসীদের মানববন্ধন
×
×

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন- সমকাল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ০৭:৪০

টাঙ্গাইলের মধুপুরের পিরোজপুর বাজারে গারো সম্প্রদায়ের বিশ্বনাথ গারোর ৩ দশমিক ৮১ একর বেদখলকৃত জমি দখলমুক্ত করার দাবিতে আদিবাসীরা মানবন্ধন করেছেন।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পঁচিশমাইল নামক স্থানে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও সর্বস্তরের আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ওই মানববন্ধন হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক হেরিদ সাংমা, সাংগঠনিক সম্পাদক প্রবীণ চিসিম, গারো স্টুডেন্ট ফেডারেশন’র সভাপতি লিয়াং রিছিল, বাগাছাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শ্যামল মানখিন, ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে প্রভাতি সাংমা।

সমাবেশে বক্তারা জানান, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারে মৃত বিশ্বনাথ চাম্বুগংয়ের তিন একর একাশি শতাংশ জমি জোর করে দখলে নিয়েছে একটি মহল। দখলকৃত জমিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অন্যরাও দোকানপাট তুলে দখল করেছে। এসকল দখলদারদের হাত থেকে তাদের জমি দখলমুক্তের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

বিশ্বনাথ চাম্বুগংয়ের নাতনি প্রভাতি সাংমা জানান, গারো আইন অনুযায়ী তার নানার সমস্ত সম্পদের মালিক তার মা (বিশ্বনাথের নকমা ঘরকন্যা) এবং মায়ের উত্তরাধিকার তিনি। তাদের নামে জমির বৈধ দলিল থাকার পরও একটি মহল জোর করে জমি দখলে নিয়েছে।




আরও পড়ুন

×