ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাজিম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

নাজিম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
×
×

জগন্নাথপুর পৌর এলাকায় নাজিম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন সমকাল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদুরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফুঁসে উঠছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় ভবেরবাজারে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে একজন শান্তিপ্রিয় মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের সূচনা হবে।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের ছোট বোন সাজিয়া বেগম বলেন, বাবা মারা যাওয়ার পর বড় ভাই নাজিম বাবার মতো ভালোবাসা দিয়ে তাদের আগলে রেখেছিলেন। 

আরও পড়ুন

×