ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

গ্রেপ্তারের পর জোড়া খুনের আসামির মৃত্যু

গ্রেপ্তারের পর জোড়া খুনের আসামির মৃত্যু
×

রংপুর অফিস

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১২:৫১

রংপুরে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারুল ইসলাম নামে এক আসামি মারা গেছেন। তিনি গঙ্গাচড়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, গ্রেপ্তারের পর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যান এজাহারুল।

পুলিশ জানায়, ২০০৩ সালে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন এজাহারুল। এ ঘটনায় তার আরেক ভাই জালানুর বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় মঙ্গলবার রাতে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এজাহারুলের শ্বশুর মোবারক আলী জানান, এজাহারুল আগে থেকে হৃদরোগে ভুগছিলেন। তার অস্ত্রোপচার করা হয়েছিল। রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, এজাহারুল বিভিন্ন রোগে ভুগছিলেন। আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পথে অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

×