ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০ | ১১:৪৫

ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় পরশুরাম বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদার, শাহাদাৎ হোসেন সাহাবী, মিজানুর রহমান চৌধুরী, মোস্তফা খোকন, জহিরুল ইসলাম, আবুল খায়ের লিটন, কমল চৌধুরী, আতাহার হোসেন পাপুল, কামরুল হাসান বাবু প্রমুখ। 

বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করার আহবান জানান। এছাড়াও সভায় ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর সহধর্মিনীর রোগ মুক্তির জন্যও দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×