ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

রেনুকা বড়ূয়া পরলোকে

রেনুকা বড়ূয়া পরলোকে
×

রেনুকা বড়ূয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৯:৩৭

শিক্ষানুরাগী ও সমাজসেবক রেনুকা বড়ূয়া আর নেই। সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যুগ্ন মহাসচিব, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ও বিএমএ’র কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ূয়া তার ছেলে। রেনুকা বড়ূয়া রত্নগর্ভা মায়ের পদকপ্রাপ্ত।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী এক শোক বার্তায় রেনুকা বড়ূয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

×