ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

বাজার করতে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ ২ ভাই

বাজার করতে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ ২ ভাই
×

নিখোঁজ কিশোর (বায়ে) ও আকাশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৬:২৩

বরগুনার আমতলীর পশ্চিম চিলা গ্রামের কিশোর চন্দ্র বাইন (১৮) ও তার চাচাত ভাই আকাশ চন্দ্র বাইন (১৪) ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের কালাচান বাইনের ছেলে কিশোর চন্দ্র বাইন ও ননী গোপাল বাইনের ছেলে আকাশ চন্দ্র বাইন সম্পর্কে চাচাত ভাই। কিশোর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ও আকাশ আমতলীর পশ্চিম চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তারা গত ২৬ ডিসেম্বর বিকেল ৩টার দিকে স্থানীয় বিশ্বাসের হাট থেকে বাজার আনার জন্য বের হয়। এর পর থেকেই তারা নিখোঁজ রয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে সোমবার সকালে কিশোরের বাবা কালাচান বাইন আমতলী থানায় জিডি করেছেন।

আকাশের বাবা ননী গোপাল বাইন নিখোঁজ দুই ভাইয়ের কোন সন্ধান পাওয়া গেলে (০১৭৬২০৭১২৫৫) মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার জানান, থানায় জিডির পর আমরা দুই ভাইকে বের করার জন্য বিভিন্ন থানায় বর্তা পাঠিয়েছি। আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি।

আরও পড়ুন

×