ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

মেয়ের গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রতিবাদ করায় বাবাকে হত্যা

মেয়ের গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল, প্রতিবাদ করায় বাবাকে হত্যা
×

যশোর অফিস

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০৫:৪৭

মেয়ের গোসলের দৃশ্যের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো বাবাকে। শুক্রবার দুপুরে যশোর উপশহরের ৬নং সেক্টর সারথী মিল এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক (৪৫) সারথী মিল এলাকার বাসিন্দা ও পেশায় নৈশ প্রহরী। এ ঘটনায় পুলিশ হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে। 

প্রতিবেশিরা জানায়, প্রায় তিনমাস আগে সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছেন বলে প্রচার করে ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা চালিয়ে আসছেন। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানালে শুক্রবার দুপুরে আব্দুর রাজ্জাক এর প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারেন। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের লাশ উদ্ধার এবং হোসেনকে আটক করে। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হোসেনকে আটক হয়েছে। যে ভিডিওর কথা বলা হচ্ছে সেটির অনুসন্ধান চলছে। 

ব্লাকমেইলিংয়ের শিকার আব্দুর রাজ্জাকের মেয়ে জানান, তাদের এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন হোসেন। এই এলাকায় আসার পর থেকেই তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হোসেন।

স্থানীয় ইউপি সদস্য লিপা হোসেন বলেন, ঘাতক হোসেন খারাপ প্রকৃতির মানুষ। ৩-৪ মাস হলো এই এলাকায় ভাড়া এসেছেন। তার বিরুদ্ধে এর আগেও নারীদের ব্লাকমেইলিং ও একাধিক বিয়ের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

×