ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মা-মেয়েকে অজ্ঞান করে ধর্ষণ, ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড

মা-মেয়েকে অজ্ঞান করে ধর্ষণ, ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড
×

প্রতীকী ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৬:৩৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২১ | ০৬:৪১

জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে মা-মেয়েকে ধর্ষণের দায়ে আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আমৃত্যু  সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আওলাদ হোসেন জেলার শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামের আকালী মিয়ার ছেলে।

মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী একেএম নূরুল হুদা রুবেল জানান, ২০১১ সালের ২৭ জুন রাতে উত্তর খানপুর গ্রামের এক দিনমুজুরের স্ত্রী ও মেয়েকে কৌশলে জুস পান করান আওলাদ হোসেন। ওই জুস পান করার পর মা-মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এর পর মা-মেয়েকে ধর্ষণ করে ঘরে থাকা দেড় ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান আওলাদ। পরদিন সকালে বিবস্ত্র অবস্থায় মা-মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্ঞান ফেরার পর স্বামীর কাছে পুরো ঘটনা খুলে বলেন তার স্ত্রী। পরে আওলাদ হোসেন এবং তার দুই সহযোগী আয়নাল ও আমজাদ হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ওই দিনমুজুর।

তিনি আরও জানান, মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আয়নাল ও আমজাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস এবং আওলাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।


আরও পড়ুন

×