ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
×

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০২:৪৩

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের দায়ে মো. মহসিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। 

বুধবার মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ( সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেন এ রায় দিয়েছেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদলতের স্টেনোগ্রাফার মেহেদী হাসান জানান, রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

দণ্ডাদেশপ্রাপ্ত মহসিন সদরের রঘুরামপুর এলাকার মৃত আফতাব আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৯ নভেম্বর সকাল ৬টার দিকে ৮ বছরের শিশুটি একটি কারখানায় মায়ের কাছ থেকে বাসায় ফেরার পথে ফিরিঙ্গী বাজারের শামসু মিয়ার চায়ের দোকানের সামনে পৌছলে মহসিন তাকে ভয় দেখিয়ে জনৈক রহমত উল্লাহ'র পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনা কারো কাছে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন তিনি। এদিকে মা বাসায় ফিরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিত্যক্ত ভবন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করেন। পরে শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩০ নভেম্বর সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মহসিনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

স্পেশাল পিপি মো. লাবলু মোল্লা জানান, রাষ্ট্র পক্ষে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তাদের সাক্ষ্যতেই আসামিকে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

×