ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে যাবজ্জীবন

বরিশালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের দায়ে যাবজ্জীবন
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১১:০৯

বরিশালে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে ধর্ষক আনিস সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডর আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

আনিস সরদার গৌরনদীর কা-পাশা গ্রামের প্রয়াত কাশেম সরদারের ছেলে। ২০০৭ সালের ১০ মে আনিস মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। 

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান মামলার অভিযোগের বরাত দিয়ে জানান, ঘটনার দিন ওই তরুণী ছোট ছেলেমেয়েদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিলেন। এ সময় তাকে জোরপূর্বক খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করে আনিস। এতে মেয়েটির শরীর কাদা মেখে যায়। পরে বিষয়টি ওই তরুণীর মা জানতে পেরে আনিসকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা সরিকল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মাহাবুবে আলম একই বছরের ২৭ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক রায় দেন।

আরও পড়ুন

×