ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

রাঙ্গাবালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
×

উদ্ধারকৃত অজগর- সমকাল

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১৩:১৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ১৩:৩৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার রাতে উপজেলার চর কাশেম গ্রাম থেকে অজগরটি উদ্ধারের পর গহিনখালী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানায়, বুধবার বিকেলে উপজেলার চর কাশেমের একটি গাছে অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী বনকর্মীদের খবর দেন। পরে বনকর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় অজগরটি উদ্ধার করে রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করে। এরপর রাতেই উপজেলার মাদারবুনিয়া ক্যাম্পের আওতায় গহিনখালী সংরক্ষিত বনে অজগরটি অবমুক্ত করা হয়।

বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, অজগরটি উদ্ধার করে তাৎক্ষণিক সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×