ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কলমাকান্দায় নারীর কঙ্কাল উদ্ধার

কলমাকান্দায় নারীর  কঙ্কাল উদ্ধার
×

ফাইল ছবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ২১:৫৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ২৩:২৩

নেত্রকোনার কলমাকান্দায় বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দার উব্ধাখালী নদী থেকে কঙ্কাল উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহাদত আলী হিরণ জানান, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আলেক (১১) বিকেলে মাছ ধরতে গেলে উব্ধাখালী নদীর তলদেশে মাটিতে হাড়ের একটি অংশ দেখতে পেয়ে লাঠি দিয়ে খোঁচা দিলে আরও হাড় বেরিয়ে আসে।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে কঙ্কালসহ হাতের দুটি সিটি গোল্ড চুড়ি ও মাথার প্রায় নয় ইঞ্চি বেণি পাকানো চুল উদ্ধার করা হয়। কঙ্কালটির হাড় বিচ্ছিন্ন অবস্থায় ছিল।’

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি অনেক দিন আগে হয়তো কোনো নারীকে হত্যার পর বস্তাবন্দি করে লাশটি উব্ধাখালী নদীতে ফেলে দিয়েছিল। প্রাথমিকভাবে কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

পরিচয় জানতে  ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য কঙ্কালটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×