বাসচাপায় ঢাকা উত্তরের পরিচ্ছন্নতা কর্মী আহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ২৩:৪৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০০:১৬
রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় বাসচাপায় উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মী আসমা আক্তার (২৫) সকালে সড়ক পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় ভিক্টর ক্ল্যাসিকের একটি বাস তাকে চাপা দেয়। তার মাথায় আঘাত লেগেছে। আসমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সাইদুল জানান, আসমার বাড়ি নতুনবাজারের নয়ানগর এলাকায়।
ঘাতক বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
- বিষয় :
- বাড্ডা
- পরিচ্ছন্নতা কর্মী
- আহত
- সড়ক দুর্ঘটনা