৫টি হরিণের চামড়া ফেলে পালালো পাচারকারীরা
উদ্ধারকৃত চামড়া -সমকাল
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১ | ০০:২৯
বরগুনার পাথরঘটায় অভিযান চালিয়ে ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার রাত সাড়ে ৯টার দিকে টেংরা গ্রামের গোরাখালে পরিত্যক্ত আবস্থায় উদ্ধার একটি বস্তা থেকে চামড়াগুলো উদ্ধার হয়।
সুন্দরবনের পূর্বজোন পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুন্দরবনের বন্যপ্রাণি পাচারকারীরা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গোড়াখাল দিয়ে হরিণের মাংস পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বলেশ্বর নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে খালের পাশে পড়ে থাকা বস্তা একটি বস্তা থেকে ৫টি চামরা উদ্ধার করা হয়েছে।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, হরিণের চামড়াগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। আমরা সেগুলো সংরক্ষণ করব।
- বিষয় :
- চামড়া
- হরিণের চামড়া
