ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুবি’তে ভর্তি কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন

কুবি’তে ভর্তি কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন
×

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৪:০০ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই মেধাতালিকায় ১২ তম হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে তদন্ত চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের তদন্ত কমিটি গঠন  ও ভর্তি কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, সদস্য সচিব ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক। 

উল্লেখ্য, গত ৮ নভেম্বর  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনুপস্থিত  থাকা সত্ত্বেও মো. সাজ্জাতুল ইসলাম নামের এক শিক্ষার্থী মেধাতালিকায় ১২ তম  স্থান অধিকার করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালেয়র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ' ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ তিনি জানান, তদন্ত চলাকালীন সময়ে বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×