ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লামায় টমটম উল্টে একজন নিহত

লামায় টমটম উল্টে একজন নিহত
×

লামা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৫:০৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ | ০৫:৩৩

বান্দরবানের লামায় একটি যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে মো. রাজন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  রাজন ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কুণ্ডা ইউনিয়নের দক্ষিণ কেরাণীগঞ্জ গ্রামের আবদুল খালেকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি টমটম গাড়ি শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের পাঁচ মাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। আহতদের পরিচয় জানা যায়নি। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, নিহত রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×