ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
×

নিহত ইউপি সদস্য আবদুল কাদের কায়সার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:০৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৯

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল কাদের কায়সার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য।

রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ট্রাফিক বিভাগের ট্রাফিক-পরিদর্শক (টিআই) বশির আহমেদ বলেন, মোটর সাইকেল আরোহী ইউপি সদস্যকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় রাজীব দেওয়ান নামে বাসের এক যাত্রী আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×