শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের শ্রাদ্ধ অনুষ্ঠিত
সুধাংশু নাথ মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠানে স্বজনরা। ছবি: সমকাল
সুন্দরগঞ্জে (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৯ | আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৮
প্রয়াত শিক্ষক ও সাহিত্যিক সুধাংশু নাথ মণ্ডলের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের নিজ বাড়িতে এ উপলক্ষে শ্রাদ্ধানুষ্ঠান দর্শন ও বিদেহী আত্মার মঙ্গল কামনা এবং দুপুরের খাবার আয়োজন করা হয়। তিনি সমকাল অনলাইন বিভাগের বার্তা সম্পাদক গৌতম বি. মণ্ডলের বাবা।
শ্রাদ্ধানুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান প্রয়াত সুধাংশু নাথ মণ্ডলের স্ত্রী তপতী রানী মণ্ডল, ছেলে স্বপন কুমার মণ্ডল, গৌতম বি. মণ্ডল, মেয়ে সবুজ রানী, লিপি রানী ও ইতি রানী।
এতে উপস্থিত ছিলেন- কবি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞা, স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাজান মিঞা, অজিত কুমার রায়, সাংবাদিক রেজাউল ইসলাম, এম এ মাসুদ, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
এ মান্নান আকন্দ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার আলী সরদার, মসলিম আলী, বীরেন সরকার মিন্টু, কমিউনিস্ট পাটির উপজেলার সভাপতি নুরে আলম মানিক, কৃষক নেতা সাদেকুল ইসলাম দুলাল, প্রভাষক আব্দুল আজিজ, সুপ্রকাশ সাহিত্য সংসদ সভাপতি বিশ্বজিৎ চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক কবি কঙ্কন সরকার প্রমুখ।
সুধাংশু নাথ মণ্ডল (৮০) গত ২১ নভেম্বর রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। ২২ নভেম্বর বিকেলে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি উপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
২০০২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান সুধাংশু নাথ মণ্ডল। তাঁর লেখা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ রয়েছে। এছাড়া তার দুটি বই প্রকাশ পেয়েছে এবং একটি বই আগামী অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশের কথা রয়েছে।
- বিষয় :
- পরলোকগমন
- সুধাংশু নাথ মণ্ডল
