শৈলকুপায় সাংবাদিককে কুপিয়ে জখম
আহত সাংবাদিক মফিজুল ইসলাম- সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৩:১১
ঝিনাইদহের শৈলকুপায় মফিজুল ইসলাম নামের এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
সোমবার সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।
মফিজুল ইসলাম দৈনিক নয়াদিগন্ত ও লোক সমাজ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দূর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং তার ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মফিজুল ইসলাম বলেন, ‘সকালে পেশাগত দায়িত্ব পালনে নিজ বাড়ি থেকে বের হই। বাড়ি থেকে একটু দূরে যেতেই জমি নিয়ে বিরোধের জেরে ধীরেন মণ্ডলের ছেলে সঞ্জয়, সাধন, অজয় এবং একই গ্রামের সুভাস, সুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মাথা কেটে যায়।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।
দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।